১১ হাজার কর্মী ছাঁটাই করবে ভোডাফোন
বিশ্বের খ্যাতনামা ব্রিটিশ টেলিকম সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন বছরে ভোডাফোনের সদর দপ্তর এবং স্থানীয় বাজার বৃদ্ধির উদ্দেশ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই করবে।
ভোডাফোনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ মার্গেরিটা ডেলা ভ্যালে বলেছেন, বিগত সময়ে সংস্থার কাজকর্ম যথেষ্ট ভালো হয়নি। খবর পিপলস রিপোর্টার।
২০২৩ আর্থিক বছরের ফলাফল জানাতে গিয়ে তিনি এক বিবৃতিতে বলেন, "সংস্থার উন্নতির জন্য, ভোডাফোনে অবশ্যই বদল আনতে হবে। আমাদের অগ্রাধিকার হল গ্রাহক এবং বৃদ্ধি। আমরা আমাদের প্রতিষ্ঠানের কর্মপদ্ধতির সরলীকরণ করবো এবং প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের স্থান পুনরুদ্ধার করার জন্য সকল রকমের জটিলতা বাদ দেয়া হবে।"
গত বছরের ডিসেম্বরে ভোডাফোনের সিইও পদ থেকে ইস্তফা দেন নিক রিড। এরপর সংস্থার দায়িত্ব গ্রহণ করেন মার্গেরিটা ভ্যালে। ভোডাফোনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভ্যালে জানিয়েছেন, "আমাদের গ্রাহকদের প্রত্যাশিত গুণমানসম্পন্ন পরিষেবা দেবার জন্য আমরা আমাদের সংস্থাকে ঢেলে সাজাবো এবং ভোডাফোনের ব্যবসার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
২০২৩ আর্থিক বছরে ভোডাফোনের আয় ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৭ বিলিয়ন ইউরো। এছাড়াও এই আর্থিক বছরে ৩৩.৪ বিলিয়ন ইউরো নিট ঋণ কমানো সংস্থার জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
ডিবিটেক/বিএমটি





